Thursday, May 14, 2026

ভিভা প্রযুক্তি সম্মেলনে বিশ্বকে ভারতে বিনিয়োগের আবেদন জানালেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(Corona situation) চরম ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য কাঠামো এবং অর্থনীতি মেরামতি পাখির চোখ হওয়া উচিত। বুধবার ভিভা প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি বিনিয়োগের জন্য ভারত যে আদর্শ জায়গা সে কথা তুলে ধরে বিশ্বকে বার্তা দিলেন ভারতে বিনিয়োগের।

এদিন ভিভা প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রতিভা, বাজার, মূলধন, ইকো-সিস্টেম এবং উদার সংস্কৃতি, ভারতের এই পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি করে এ দেশে বিনিয়োগের জন্য বিশ্বকে আহ্বান জানাচ্ছি।” পাশাপাশি গত এক বছরে করোনার কারণে দেশের অর্থনীতি ও স্বাস্থ্য পরিকাঠামোয় যে সমূহ ক্ষতি হয়েছে তা সামাল দিতে মেরামতি ও প্রস্তুতি এই দুই দাওয়াই জরুরি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গত ১ বছর ধরেই বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে। তার রেশ এখনও কাটেনি। তা সত্ত্বেও হতাশার ডুবে থাকার প্রয়োজন নেই। উল্টে মেরামতি এবং প্রস্তুতি, এই দুই স্তম্ভকে কেন্দ্রবিন্দু করা উচিত।”

আরও পড়ুন:রাজ্যপালের আচরণ বিজেপি নেতার মত, এবার কড়া সমালোচনায় বিমানও

পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রস্তুতি বলতে আমি বোঝাতে চাইছি, পরবর্তী অতিমারি থেকে বিশ্বকে প্রস্তুত থাকার কথা। সঠিক জীবনযাত্রার মাধ্যমে পরিবেশের অবক্ষয় বন্ধ করা এবং সহযোগিতা, এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শক্তিশালী হওয়া নিশ্চিত করা।”

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...