Thursday, May 14, 2026

স্ত্রীকে নিয়ে মুকুল যাবেন চেন্নাই, সেখানেই স্ত্রীর চিকিৎসায় রয়েছেন কৈলাস

Date:

Share post:

মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে চেন্নাইয়ে। খবর ছিল, সঙ্গে যাবেন পুত্র শুভ্রাংশু। কিন্তু বৃহস্পতিবারের খবর সঙ্গে যাবেন সদ্য তৃণমূলে প্রত্যাবর্তনকারী মুকুল রায়ও। একটি সূত্রে খবর, যে হাসপাতালে কৃষ্ণা রায়ের ফুসসুস ট্রান্সপ্ল্যান্ট করার কথা সেই হাসপাতালেই চিকিৎসা চলছে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীর। আর সেই খবরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে হঠাৎ জল্পনা।

প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কাকতালীয় হতেই পারে। এরমধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া যথার্থ হবে না। কিন্তু পুরো বিষয়টা বিজেপির শীর্ষমহল তাৎপর্যপূর্ণভাবে দেখছে। সেই সঙ্গে কিছু প্রশ্ন অবশ্যই উঠছে, যার পিছনে যুক্তি অবশ্যই রয়েছে।

প্রাথমিকভাবে ঠিক ছিল কৃষ্ণা রায়ের চিকিৎসার জন্য সঙ্গে যাবেন পুত্র শুভ্রাংশু। কিন্তু রায় বাড়ির অন্দরমহলের খবর, যাবেন মুকুল রায়ও। হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? ঠিক তখনই খবর আসে, চেন্নাইয়ের যে হাসপাতালে কৃষ্ণা রায়ের চিকিৎসা হবে, সেখানে চিকিৎসা চলছে কৈলাশ বিজয়বর্গীর স্ত্রী আশা বিজয়বর্গীর। সেই কারণেই কী মুকুল শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করেন। যে কারণে বিজেপির শীর্ষ নেতৃত্বও খুব সন্তর্পনে সেইদিকে তাকিয়ে আছেন? চাঞ্চল্য বাড়ছে।

যাঁরা এই ঘটনাকে একে একে দুই করছেন, তাঁদের বক্তব্য, আশা বিজয়বর্গী যদি অসুস্থই হন, তাহলে ইন্দোরে বসে কী করছেন পুত্র আকাশ বিজয়বর্গী? তিনি কেন চেন্নাইয়ে নেই? বিজেপির শীর্ষ মহলের মুখে কুলুপ, রায় বাড়িও স্পিকটি নট। জল্পনা কিন্তু বাড়ছে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...