Saturday, May 16, 2026

দলীয় বিধায়কদের মাসিক চাঁদা দ্বিগুণ করল তৃণমূল

Date:

Share post:

তৃতীয়বারের জন্য বিপুলভাবে বাংলার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আড়েবহরে দলের বৃদ্ধির পর সংগঠনের খরচ, ভোট পরিচালনার খরচ অনেক বেড়েছে, কিন্তু ২০০১ থেকে বিধায়কদের দলকে দেওয়া চাঁদার পরিমাণ একই আছে। তাই এবার দলীয় বিধায়কদের মাসিক চাঁদার (donation) পরিমাণ দ্বিগুণ করা হল। তৃণমূল বিধায়কদের প্রতি মাসে চাঁদা বাবদ আগে দিতে হত ১ হাজার টাকা। এখন তা বেড়ে হল ২ হাজার টাকা। বিধায়কদের অ্যাকাউন্ট থেকে সরাসরি চাঁদার টাকা জমা পড়বে দলীয় তহবিলে (party fund)। এখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়করা বেতন ও ভাতা মিলিয়ে প্রতি মাসে প্রায় ৮২ হাজার টাকা পান। সেখান থেকেই তাঁদের চাঁদা বাবদ ২ হাজার টাকা দিতে হবে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...