Friday, June 26, 2026

প্রতিশ্রুতি পূরণ: ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কথা রাখলেন মমতা। নির্বাচনী প্রতিশ্রুতি মতো ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পের ভাতা 6 হাজার টাকা থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী। বছরে দুবার অর্থাৎ ছমাস অন্তর পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষকরা। বৃহস্পতিবার, নবান্নে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তারপর থেকেই জেলায় জেলায় কৃষকদের অর্থ দেওয়ার কাজ শুরু হয়। সাংবাদিক বৈঠক শেষের সময় মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই 22 টি জেলার কৃষকদের এই অর্থ দেওয়া হয়েছে।

বাড়ানো হয়েছে ক্ষেতমজুর ও বর্গাদারদের ভাতাও। আগে তাঁদের ন্যূনতম দুহাজার টাকা করে বছরে দেওয়া হত। সেই ভাতাও বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি সীমান্তে গত ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, এ বিষয়ে কেন্দ্রের কোনও ভ্রূক্ষেপই নেই। কেন্দ্রের প্রকল্পের টাকা কৃষকরা পান না বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, বাংলাই ব্যতিক্রম। এখানে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধিতে আরও ৬০ লক্ষ কৃষক উপকৃত হবেন। উপকৃত হবেন ৬২ লক্ষ ক্ষেতমজুর ও বর্গাদার।

আগে রাজ্যের কৃষক প্রকল্পের আওতায় আসতে গেলে জমির নথি দেখাতে হত। এখন আর জমির নথি দেখানোর প্রয়োজন পড়ে না। হলফনামা পেশ করলেই হয় বলে জানান মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু প্রকল্পের বিষয়ে একটি বইও প্রকাশ করেন তিনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...