Monday, April 6, 2026

বিজেপির সংগঠনে মুকুলের জায়গায় কোনও বাঙালি মুখ?

Date:

Share post:

দলত্যাগী মুকুল রায় (mukul roy) সদ্য তৃণমূলে প্রত্যাবর্তনের আগে বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি দল ছাড়ায় স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে ওই পদটি খালি হয়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই ওই পদে নতুন মুখকে আনা হবে। বাংলায় সংগঠন বিস্তারের লক্ষ্য তথা আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ওই পদে কোনও বাঙালি নেতাকে বসানো হতে পারে বলে সূত্রের খবর। আর সেদিক থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহদের পছন্দের নেতা ও রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তের নাম উঠে আসছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা বলে পরিচিত দিল্লিবাসী স্বপন দাশগুপ্ত (swapan dasgupta) এবারের বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। ভোটে লড়ার জন্য রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত এই সদস্য পদত্যাগ করেন। ভোটে হারার পর দ্রুত তাঁকে ফের রাজ্যসভার সদস্যপদে পুনর্নিয়োগ করা হয়। দিল্লি ও রাজ্য সংগঠনের মধ্যে সেতুবন্ধনে স্বপন দাশগুপ্তের নাম এখন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি পদে জল্পনার কেন্দ্রে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...