Sunday, May 17, 2026

এবার ছেলের মুখেও গাল খেলেন ‘নির্লজ্জ’ শোভন

Date:

Share post:

এতদিন আক্রমণটা ছিল ত্রিভুজের মতো। সেই ত্রিভুজে ছিলেন শোভন-বৈশাখী ও রত্না চট্টোপাধ্যায়। এবার সেখানে এসে পড়লেন শোভন-পুত্র ঋষি। এবং মাঠে নেমেই সরাসরি বাবাকে আক্রমণ। বাবার ‘লাভ লাইফ’ নিয়ে সরাসরি কটাক্ষ আর ‘নির্লজ্জ শোভন’ তা বাড়িতে বসে শুনলেন।

তার আগে অবশ্য শুক্রবার দুপুর থেকেই নতুন ‘নাটক’ শুরু করেন শোভন-বৈশাখী। পুলিশ কমিশনারকে চিঠি লিখে জানান, রত্না চট্টোপাধ্যায় হুমকি দিচ্ছেন। তাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে দুজনে ফেসবুক লাইভে আসেন। শোভন অভিযোগ করেন, তাঁর সম্পত্তি রত্না ও তার বাবা-ভাই দখল করে রেখেছেন। তিনি ওই সম্পত্তির অধিকার পাচ্ছেন না। প্রশ্ন উঠেছে, তাই যদি হয়, তাহলে তিনি কেন আদালতে যাচ্ছেন না? পাশাপাশি শোভনের অভিযোগ, তাঁর স্ত্রী রত্না ছেলেকে ব্যবহার করছেন প্রাক্তন মেয়রের বিরুদ্ধে।

আরও পড়ুন:নন্দীগ্রাম-ভোটে কারচুপি মামলা: অজানা আশঙ্কায় আইনজীবীদের একাংশ

শোভনপুত্র ঋষি পালটা বলেন, আমি ১৮ বছর হওয়ার পরেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। আমি জানি, আমার বাবা-মাকে। তাই আমার বিচার আমাকেই করতে দেওয়া হোক। বাবাকে শোভন চট্টোপাধ্যায় বলে সম্বোধন করে ঋষি বলেন, বাবা ব্যস্ত তার লাভ লাইফ নিয়ে। সকলকে বোকা ভাবার কোনও কারণ ঘটেনি।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...