Tuesday, June 23, 2026

নন্দীগ্রাম-ভোটে কারচুপি মামলা: অজানা আশঙ্কায় আইনজীবীদের একাংশ

Date:

Share post:

নন্দীগ্রাম-ভোটে কারচুপির অভিযোগে দাখিল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইলেকশন পিটিশন’ নিয়ে কী নেপথ্যে কোনও ‘খেলা’ শুরু হয়েছে ?

বিচারপতি কৌশিক চন্দের এই মামলার ‘অর্ডার-শিট’-এ লেখা একটি লাইন নিয়ে আইনজীবী মহলের একাংশ এই প্রশ্নই তুলেছেন৷

শুক্রবার হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলাটি ‘মেনশন’ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এস এন মুখোপাধ্যায়৷ আদালত জানায়, আগামী ২৪ জুন এই মামলার শুনানি হবে৷ বিচারপতির অর্ডার-শিটে এই কথা লেখার পাশাপাশি বলা হয়েছে,
“In the meantime, the Registrar, High Court, Original side shall file a report before this court as to whether this petition has been filed on conformity with the ‘Representation Of People Act, 1951”. হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রারকে মধ্যবর্তী সময়ে এক রিপোর্ট পেশ করে জানাতে হবে, এই মামলাটি ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন মেনেই পেশ করা হয়েছে কি’না৷

আরও পড়ুন:‘মামলা অন্য বেঞ্চে পাঠান’, প্রধান বিচারপতিকে চিঠি মমতা’র আইনজীবীর

এই লাইনটিতেই আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ৷ তাঁদের বক্তব্য, কোনও মনগড়া কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা ‘ইলেকশন পিটিশন’ খারিজ না করে দেয় হাইকোর্ট৷ যদিও আইনজীবীদের অন্য একটি অংশ বলছে, এটি রুটিন লাইন৷ অন্য কোনও অর্থ নেই৷

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...