Tuesday, June 23, 2026

বলরামপুর কেন্দ্রের নির্বাচনের নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

এই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছেন হাইকোর্টে৷ শুক্রবারের শুনানিতে বিচারপতি শুভাশিস দাশগুপ্ত এই কেন্দ্রের বিধানসভা নির্বাচনের নথি নষ্ট করার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন৷ একইসঙ্গে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন আবেদনকারীকে৷ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৫ জুলাই৷

প্রসঙ্গত, বলরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ৪২৩ ভোটে পরাজিত হয়েছেন৷ তৃণমূলের শান্তিরাম মাহাতো পেয়েছেন ৮৯,০৯৮ ভোট৷ জয়ী হয়েছেন বিজেপি’র বাণেশ্বর মাহাতো৷ তিনি পেয়েছেন ৮৯,৫২১ ভোট৷

আরও পড়ুন:নন্দীগ্রাম-ভোটে কারচুপি মামলা: অজানা আশঙ্কায় আইনজীবীদের একাংশ

কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম, বলরামপুর-সহ মোট ৫ বিধানসভার ফলাফল চ্যালেঞ্জ করে মামলা হয়েছে৷ বাকি তিনটি হলো,
গোঘাট, ময়না, এবং বনগাঁ বিধানসভা কেন্দ্র ৷ এই তিন কেন্দ্রের ইলেকশন পিটিশনের শুনানি এদিন স্থগিত রাখা হয়েছে৷

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...