Monday, June 22, 2026

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জল ছাড়া শুরু করল ডিভিসি, আশঙ্কায় প্রশাসন

Date:

Share post:

টানা ৩ দিন অনবরত বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-রানিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। তাই বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার ডিভিসি কর্তপক্ষ মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন,এতে বিপদের কোনও আশঙ্কা নেই। তবে বৃষ্টি অবিরাম চলতে থাকলে দুর্গাপুর এলাকায় পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

গত ২৪ ঘণ্টায় মাইথন ও পাঞ্চেত এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, দুটি জলাধার থেকে যথাক্রমে প্রায় ৭ হাজার এবং ১১ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তবে সেই জল দুর্গাপুর পর্যন্ত পৌঁছনোর আগেই বিভিন্ন কৃষিজমিতে চলে যাবে বলে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন। এরপরও বৃষ্টি অনবরত হতে থাকলে পরিস্থিতি মোকাবিলার জন্য ধীর গতিতে জল ছাড়া হবে।

এদিকে অবিরাম বৃষ্টির জেরে দুর্গাপুর মহকুমার একাধিক এলাকা জলমগ্ন। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। কয়েকটি বাড়িতে জল ঢুকে গিয়েছে। ফলে জলযন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাঁরা। যদিও পরিস্থিতি মোকাবিলার জন্য নামানো হয়েছে দমকল বাহিনীকে।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...