Thursday, June 25, 2026

ধাক্কা সামলে মাত্র ২১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সে, ৮ পয়েন্ট নামল নিফটি

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২,৩৪৪.৪৫ (⬆️ +০.০৪%)

🔹নিফটি ১৫,৬৮৩.৩৫ (⬇️ -০.০৫%)

করোনা পরিস্থিতি সামলে ফিরে আশার আলো দেখিয়েছে দেশের শেয়ারবাজার। যদিও বিগত কয়েকদিনে সামান্য নিম্নমুখী হওয়ার পর শুক্রবার সেই ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রীট। এদিন মাত্র ২১ পয়েন্ট বৃদ্ধি হয়েছে সেনসেক্সের সূচক অন্যদিকে ৮ পয়েন্ট নেমেছে নিফটি। অবশ্য এই সামান্য উত্থান-পতনকে খুব বিশেষ গায়ে মাখতে রাজি নন বিনিয়োগকারীরা। দিনের শেষে মোটকথা সুখেই রয়েছে শেয়ারবাজার।

বাজার খোলার পর শুক্রবার সকাল থেকেই চড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। যদিও দিনের শেষে সর্বসাকুল্যে খুব বেশি উত্থান ঘটেনি শেয়ারবাজারের। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) মাত্র ২১.১২ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৩৪৪.৪৫।

সেনসেক্স মাত্র ৪১ পয়েন্ট বাড়লেও নিফটির অবশ্য সে সৌভাগ্য ছিল না। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। পরে অবশ্য তাতে পতন ঘটে। দিনের শেষে রিপোর্ট অনুযায়ী, শুক্রবার -৮ পয়েন্ট বা -০.০৫ শতাংশ পতনের পর নিফটি পৌঁছয় ১৫,৬৮৩.৩৫।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...