Sunday, May 17, 2026

দলনেত্রীর পথে হেঁটেই আরও ৪ কেন্দ্রে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা তৃণমূল প্রার্থীদের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ। গণনার শুরু থেকে শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো এদিক ওদিক করতে থাকে ফলাফল। কখনও এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তো কখনও এগিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার একেবারে শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হয়েছেন বলে জানা গিয়েছিল। খবরের চ্যানেল থেকে শুরু করে পোর্টালগুলিতে ব্রেকিং নিউজ “হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে হারিয়ে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়”। কিন্তু কোনও অজানা জাদু বলে কিছুক্ষণের মধ্যেই ফলাফল উল্টে যায়। নির্বাচন কমিশনের ওয়েব সাইটে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের জয়ী প্রার্থী হিসেবে দেখানো হয়।

এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আইনি পথে হাঁটবেন। আদালতের দ্বারস্থ হবেন। সেই মোতাবেক নন্দীগ্রামের ফলাফলের পুনর্গণনা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এদিন সেই মামলার শুনানি ছিল। যদিও তা পিছিয়ে আগামী বৃহস্পতিবার হবে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

এদিকে শুধু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বিধানসভা নির্বাচনের ফলাফলে সন্দেহ প্রকাশ করে হাইকোর্টে মামলা দায়ের করলেন আরও চারটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই পুনর্গণনা আর্জি জানিয়েছেন তাঁরাও।

পুরুলিয়া বলরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন শান্তিরাম মাহাতো। বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতোর কাছে মাত্র ৪২৩ ভোটে হেরেছেন তিনি। জিততে পারেননি উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আলোরানী সরকার, হুগলির গোঘাটের মানস মজুমদার, পূর্ব মেদিনীপুরের ময়নার সংগ্রাম কুমার দলুইও। এই সকল কেন্দ্রেই ফলাফল তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে গিয়েছে। এবং বিজেপি প্রার্থীরা সামান্য মার্জিনে জয় পেয়েছেন। এবং দলের অনুমতি নিয়েই তৃণমূল প্রার্থীরা হাইকোর্টে পুনর্গণনা চেয়ে মামলা করেছেন।

এদিন শুনানির পর পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে ভোট প্রক্রিয়ার যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভাশিস দাশগুপ্ত। বাকি মামলাগুলিতে কোনও নির্দেশ এখনও দেয়নি আদালত। পরবর্তী শুনানি ১৫ জুলাই।

আরও পড়ুন- শতাব্দী প্রাচীন কলকাতা স্টক এক্সচেঞ্জ সরাতে চাইছে কেন্দ্র, প্রতিবাদে চিঠি অমিত মিত্রের

 

 

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...