Sunday, June 14, 2026

মর্মান্তিক! ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি

Date:

Share post:

মর্মান্তিক! ছিনতাই-এ বাধা দেওয়ায় এক ব্যাক্তিকে গুলি করে মারল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার সিংহেরভেড়ি গ্রামে। মৃতের নাম মনোজ মণ্ডল। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিপাল থানার মহিষটিকরী থেকে ভুটভুটি করে শ্বশুড়বাড়ি থেকে ফিরছিলেন মনোজ। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ছাড়াও ছেলে ও মেয়ে ছিল। ভুটভুটিটি গ্রামের ভিতর ঢোকার মুখে দুই ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশে তাঁদের পথ আটক করে। ছিনতাইকারীদের বাধা দিতেই মনোজ মণ্ডলকে বাইক থেকে নেমে গুলি করে এক ছিনতাইকারী। এরপর বাইকে চেপে সোনাগয়না-সহ তাঁদের ব্যাগ নিয়ে সেখান থেকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত মনোজ মণ্ডলের পরিবার। যদিও তাদের এখনও খোঁজ মেলেনি।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...