Sunday, June 14, 2026

শিশির-সুনীলের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠালেন লোকসভার স্পিকার

Date:

Share post:

দু’জনেই তৃণমূলের (TMC) ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ (MP) হয়েছেন। আবার বিধানসভা নির্বাচনের আগেই তাঁরা দলের বিরুদ্ধে প্রচার করেছেন। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) তো শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পাল্লায় পড়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর শুভেন্দুর বাবা শিশির অধিকারী (Sishir Adhikary) ধরি মাছ না ছুঁই পাণি ফর্মুলায় বিজেপির (BJP) মঞ্চে উঠে তৃণমূল বিরোধী প্রচার করেছেন।

সম্প্রতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti-defection Law) প্রয়োগের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে আবেদন করেছেন। স্পিকারকে ফোনও করেছেন সুদীপবাবু।

দলত্যাগ বিরোধী আইনে এই দুই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের বক্তব্য জানতে চাইবেন লোকসভার স্পিকার। আজ, শুক্রবার স্পিকার ওম বিড়লা জানান, শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে প্রথমে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হবে।

তাঁর কথায়, ”দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে লিখেছেন, তাঁদের অবস্থান জানতে নোটিশ পাঠানো হচ্ছে। দুই সাংসদের জবাব পাঠানো হবে কমিটিতে। ডাকা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। চাওয়া হবে তথ্য-প্রমাণ। এটা একটা আইনি প্রক্রিয়া। ওই কমিটি খতিয়ে দেখে রিপোর্ট জমা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে আমি ব্যবস্থা গ্রহণ করবো।”

আরও পড়ুন-  দলনেত্রীর পথে হেঁটেই আরও ৪ কেন্দ্রে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা তৃণমূল প্রার্থীদের

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...