Monday, March 16, 2026

অধীরের নেতৃত্বে শনিবার প্রদেশ কংগ্রেসের পর্যালোচনা বৈঠক

Date:

Share post:

স্বাধীনতার পর থেকে এই প্রথম, পশ্চিমবঙ্গ একটি আসন না পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূণ্য শতাব্দী প্রাচীন কংগ্রেস। আর বিধানসভা ভোটে বেনজির বিপর্যয়ের পরে প্রদেশ কংগ্রেসের প্রথম বৈঠক ডাকা হয়েছে আগামিকাল, শনিবার।

মৌলালিতে প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে বৈঠকে ডাকা হয়েছে রাজ্যে কংগ্রেসের পদাধিকারী, বিভিন্ন কমিটি ও শাখার সংগঠনগুলির প্রধান এবং জেলা সভাপতিদের। প্রাক্তন বিধায়কেরাও বৈঠকে থাকতে পারেন এই বৈঠকে, থাকতে পারেন সিনিয়ার লিডাররা।

এআইসিসি-র পর্যালোচনা কমিটি বাংলায় ভোটের ফলাফলের বিষয়ে রিপোর্ট জমা দিয়ে দেওয়ার পরে প্রদেশ কংগ্রেসের প্রাথমিক বিশ্লেষণ হতে পারে এই বৈঠকেই। এআইসিসি-এর তরফে প্রতি রাজ্যে কোভিড সহায়তা ও করোনা-তথ্য সংগ্রহ করতে বাহিনী গড়ার জন্য প্রদেশ সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

আগামিদিনে বামফ্রন্ট-এর সঙ্গে কংগ্রেস জোটে থাকবে কি-না, সেই বিষয়টিও উঠে আসতে পারে এই বৈঠক থেকে।

এদিকে, সিপিএমের রাজ্য কমিটির দ্বিতীয় পর্যালোচনা বৈঠকও রয়েছে শনি ও রবিবার।

আরও পড়ুন- সোমবার থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো, কোন কোন সময়ে মিলবে ট্রেন?

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...