Sunday, June 14, 2026

সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন এরিকসন

Date:

Share post:

আপাতত স্বস্তি। ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফল। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিশ্চিয়ান এরিকসন। আপাতত সম্পূর্ণ সুস্থ তিনি। এরিরসনের হৃদযন্ত্রে কৃত্রিম ডিভাইস বসানো হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এরিকসনকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

শনিবার ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন ৪৩ মিনিটের অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসন। হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হয়। মাঠেই প্রাথমিক চিকিৎসার পর ফুটবলারের জ্ঞান ফিরে এলে তাঁরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্তব্দ হয়ে পড়ে গোটা ফুটবল বিশ্ব। অবশেষে মিলল স্বস্তির খবর। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন এরিকসন। বাড়ি ফিরে সময় কাটাবেন পরিবারের সঙ্গে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ইউরো কাপ খেলতে ব্যস্ত ডেনমার্ক ফুটবল দলের সতীর্থদের সঙ্গে দেখা করতে যান ক্রিশ্চিয়ান এরিকসন। সমর্থকদের উদ্দেশে এরিকসনের বার্তা, ”সারা বিশ্বের সকলে যেভাবে প্রার্থনা করেছে সে জন্য সকলকে ধন্যবাদ। সকলের এমন সাড়া আমার জন্য বিরাট পাওয়া। অস্ত্রোপচার ভাল হয়েছে। এখন আমি সুস্থ। নিজের সতীর্থদের সঙ্গে এতদিন বাদে কথা বলে ভাল লাগল। আগামী সোমবার রাশিয়ার বিরুদ্ধে আমি ওঁদের হয়ে গলা ফাটাব।”

আরও পড়ুন-  অধীরের নেতৃত্বে শনিবার প্রদেশ কংগ্রেসের পর্যালোচনা বৈঠক

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...