Wednesday, May 13, 2026

প্রয়াত মিলখা সিং, শোকস্তব্ধ ক্রীড়া মহল

Date:

Share post:

করোনাকে হারিয়ে জীবনের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিরলেও, শেষরক্ষা হলো না, জীবন যুদ্ধের লড়াইয়ে হার মানতে হলো “উড়ন্ত শিখ”-কে। চলে গেলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিলখা সিংয়েট স্ত্রী নির্মল কৌর কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। মিলখার মেয়ে মোনা সিং নিজে চিকিৎসক। বাবার ওপর তিনি বিশেষ নজর রাখছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না।

কোভিড মুক্ত হওয়ায় দু’দিন আগেই মিলখা সিংকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এর (PGIMER) কোভিড আইসিইউ থেকে সাধারণ আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল গভীর রাতে তাঁর আচমকাই জ্বর আসে এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। ফের গভীর সঙ্কটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা শুরু হয় কিংবদন্তি দৌড়বিদের। অবশেষে আজ, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি মিলখা সিং চারবারের এশিয়াড সোনা জয়ী দৌড়বিদ। ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে ৪০০ মিটার ফাইনালে তিনি চার নম্বরে শেষ করে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। তাঁকে “উড়ন্ত শিখ” বলা হতো। কিংবদন্তি মিলখা সিংয়ের মৃত্যুতে ভারতীয় ক্রীড়া মহলে একটি যুগের অবসান ঘটলো।

আরও  পড়ুন-  সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন এরিকসন

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...