Saturday, May 16, 2026

শনিবার সম্পন্ন হবে প্রয়াত মিলখা সিং এর শেষকৃত‍্য, টুইটারে শোক প্রকাশ সৌরভের

Date:

Share post:

শনিবার সম্পন্ন হবে প্রয়াত মিলখা সিং( Milkha Singh) এর শেষকৃত‍্য। সূত্রের খবর সেক্টর ২৫ শ্মশানে বিকেল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মিলখা সিং এর। একই সঙ্গে জানানো হয়েছে কিংবদন্তি এই অ্যাথলিটের প্রয়াণে একদিনের শোক পালন করা হবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্জাব সরকার পক্ষ থেকে।

শুক্রবার রাতে মোহালির পিজিআইএমইআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ভারতের এই কিংবদন্তি অ্যাথলিট। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল থেকে মিলাখা সিং এর মরদেহ বাড়িতে নিয়ে যান তাঁর পুত্র। গত ২০ মে করোনায় আক্রান্ত হন মিলখা সিং। এরপর করোনা মুক্ত হলেও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গত ৩ জুন  পিজিআইএমইআর এর নেহরু হাসপাতালে ফের ভর্তি করানো হয় মিলখাকে। অবশেষে  সব যুদ্ধ শেষ করে শুক্রবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন মিলখা সিং।

এদিকে মিলখা সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে মহারাজ লিখেন,”খবরটা পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। ওঁনার আত্মার শান্তি কামনা করি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। আপনি ভারতের তরুণদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। আপনাকে খুব কাছ থেকে জানার সৌভাগ্য আমার হয়েছে।”

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে না বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশ, ইঙ্গিত শ্রীধরের

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...