Thursday, May 14, 2026

চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ পাড়ি রজনীকান্তের, উদ্বিগ্ন অনুরাগীরা

Date:

Share post:

চিকিৎসার জন্য মধ্যরাতেই সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন সুপারস্টার রজনীকান্ত। বছর কয়েক আগেই অভিনেতার কিডনি প্রতিস্থাপন হয়েছে। সেকারণেই ফের রুটিন চেকআপের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন বলে খবর।তবে অভিনেতার আচমকা বিদেশ যাত্রায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

জানা গেছে চেন্নাই থেকে দোঁহা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন রজনীকান্ত ও তাঁর স্ত্রী লতা। সেখানকার হাসপাতালে চলবে বিভিন্নরকম টেস্ট। তাই দিন কয়েক সেখানেই থাকবেন অভিনেতা ও তাঁর স্ত্রী।

শুক্রবার মধ্যরাতে চেন্নাইয়ের বিমানবন্দরে ক্যামেরাবন্দী হন সস্ত্রীক রজনীকান্ত। ইদানিং কোভিডের জেরে বন্ধ রয়েছে শুটিং। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে পরিচালক সিরুথি শিবার আন্নাথের একটি ফিল্মে শুটিং করছিলেন তিনি। রজনীকান্ত ছাড়াও ওই ছবিতে রয়েছেন নয়নতারা, মীনা, প্রকাশ রাজ, খুশবু সহ পরিচিত অভিনেতারা। চলতি বছরে নভেম্বর মাসের শুরুর দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় শুটিং বন্ধ হয়ে পড়ায় ছবিটি মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...