Wednesday, May 13, 2026

বাবা-সন্তানের ভালোবাসার সম্পর্ক ফুটে উঠল গুগল ডুডলে

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও ‘ফাদার্স ডে’-তে বিশ্বের সকল পিতাদের শুভেচ্ছা জানিয়ে চমৎকার ডুডলের পরিবেশন করল গুগল । সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পিতৃদিবসের দিনটিকে স্মরণ করে বাবাদের উদ্দেশে নানান কৃতজ্ঞতা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।সেই দৌড়ে পিছিয়ে নেই গুগলও। নিজেদের তৈরি অসাধারণ ডুডলের মাধ্যমে ফাদার্স ডে-এর শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন তারাও।যা ডিজিটাল মেসেজের মাধ্যমে শেয়ারও করা যায়। যে কোনও ব্যক্তি এই ডুডলটি বাবাদের জন্য ভার্চুয়াল গ্রিটিংস কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

বিশ্বজুড়ে জুনের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালিত হলেও ইউরোপে ফাদার্স ডে পালিত হয় ১৯ জুন। ‘বাবা’, যে শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে – ত্যাগ, মূল্যবোধ, অক্লান্ত পরিশ্রম, নিজের কষ্ট চেপে রেখে সন্তানদের আগলে রাখা-একাধিক মহত্ত্বর বিষয় চোখের সামনে ভেসে ওঠে। একজন সন্তানের জন্ম থেকে তাঁর বেড়ে ওঠার- প্রতি পদে বটবৃক্ষের মতো ছায়া দেন যে মানুষটি, আগলে রাখেন যিনি… তিনিই বাবা।সন্তানের যাবতীয় প্রয়োজন মেটানোই নয়, তাঁকে সমাজ-সংসারের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্বও ঘাড়ে তুলে নেন বাবা। সন্তানের জীবনে বাবাদের এই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর উদযাপিত হয়… Father’s Day।

‘ফাদার্স ডে’ উপলক্ষে গুগল ডুডলটি বেশ চমৎকার। ডুডলটিতে দেখা যাচ্ছে, দুটি কার্ড পপ আপ করছে। একটিতে ইংরাজি লেটার ‘G’এবং অপরটিতে ইংরাজিতেই ‘g’। এর মাধ্যমে একটি সন্তান ও বাবা দু’জন দু’জনকে ভালোবাসা নিবেদন করছে। প্রতিবছরই গুগল এই বিশেষ দিনটিকে পালন করতে তাদের হোমপেজে ডুডল লাগায়। এই ডুডলটি ডিজিটাল মাধ্যমে শেয়ারও করা যায়।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...