Sunday, May 3, 2026

দিল্লি থেকে ফিরেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর ঘিরে সন্দেহের বাতাবরণ

Date:

Share post:

এই ঘোর বর্ষায় দার্জিলিং (darjeeling) যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (jagdeep dhankar)। সোমবার রাজ্যপাল নিজেই ট্যুইট করে এখবর জানিয়েছেন। শাসক দলের পক্ষ থেকে এই সফর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, বিজেপি সাংসদ জন বার্লা (john brela) রবিবারই আলাদা রাজ্যের দাবি তুলেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রাজ্যপাল এই সফরে বার্লাদের সঙ্গে বসে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে পারেন।

জগদীপ ধনকড় সোমবার দুপুরে বাগডোগরায় (bagdogra) পৌঁছবেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার পর দার্জিলিং-এর উদ্দেশে রওনা হবেন। থাকবেন এক সপ্তাহের বেশি সময়।

প্রশ্ন, ভরা বর্ষায় কেন ধনকড় পাহাড়ে। রাজনৈতিক দিক থেকে এখন পাহাড় শান্ত। সদ্য দিল্লি থেকে ফিরেছেন তিনি৷ স্বরাষ্ট্রমন্ত্রীর (home minister) সঙ্গেও বৈঠক করেছেন। তাহলে কী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তিনি কোনও স্পেশাল অ্যাসাইনমেন্টে যাচ্ছেন। পাহাড়ের নেতাদের সঙ্গে কথা বলবেন? সব মিলিয়ে রাজ্যপালের সফর ঘিরে সন্দেহের বাতাবরণ শাসক মহলে।

Related articles

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...