Thursday, June 25, 2026

সিঙ্গুরে মন্ত্রী-বিধায়ককে সঙ্গে নিয়ে বজ্রাঘাতে ওলট-পালট পরিবারের পাশে “Safecon India”

Date:

Share post:

কেউ খাবার জলটুকু আনতে গেছিলেন, কেউ বা মাঠের ধানটুকু কেটে ঘরে তুলবেন ভেবেছিলেন৷ কিন্তু ঘূর্ণিঝড় (Super Cyclone) ইয়াসের (Yaas) দোসর প্রবল বজ্রপাত (Lightning)। তীব্র আলোর ঝলকানিতে  নিমেষের মধ্যে ওলটপালট হয়ে গেল জীবন। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলি৷ অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন “Safecon India”-এর কর্ণধার সৌরভ সরকার৷ ৫ টি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হাতে ১০ হাজার টাকা করে চেক তুলে দিলেন৷ প্রিয়জন হারানোর ক্ষতিপূরণ টাকা দিয়ে হয় না, তবুও কিছু প্রয়োজন যদি পূরণ করা যায়৷

সৌরভ সরকার একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম পরিচালনা করেন৷ এই ফার্ম-এর একটি তহবিল রয়েছে সমাজকল্যাণমূলক কাজের জন্য৷ সুন্দরবনের উদ্দেশ্যে ত্রাণ পাঠানোর পরিকল্পনার কথা সৌরভ জানিয়েছিলেন হুগলির (Hooghly) চাঁপদানির (Chanmpdani) তৃণমূল বিধায়ক (TMC MLA) অরিন্দম গুঁইকে (Arindam Guin)৷ ঠিক তখনই অরিন্দমবাবুর কাছ থেকে নিজের জেলার এই পরিবারগুলির দুর্দিনের কথা জানতে পারেন সৌরভ সরকার।

পরিবারের মানুষ চলে গেলেও এই অর্থ তাদের ঘরটুকু মেরামত করতে কারও বা মেয়ের পড়াশুনার কাজে লাগবে৷ তাই ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষগুলোও কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ সরকারকে৷

সৌরভ সরকার তার এই কাজের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের (Singur) তৃণমূল বিধায়ক বেচারাম মান্না (Becharam Manna) এবং বিধায়ক অরিন্দম গুঁইকে৷ আজ, রবিবার পরিবারের হাতে অর্থদান করার সময় উপস্থিত ছিলেন বেচারাম মান্না এবং অরিন্দম গুঁই। সৌরভ সরকার সমগ্র হুগলি জেলা জুড়েই নানা কর্মপরিকল্পনা করছেন আগামীদিনে মানুষের পাশে থাকার জন্য৷

আরও পড়ুন- বাড়ির ৪ জনকে খুনের পরে পিকনিক করেছিল আসিফ! তদন্তে উঠে আসছে রোমহর্ষক তথ্য

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...