Sunday, May 17, 2026

চিকিৎসা নিতে শর্তসাপেক্ষে ভারত যাওয়ার অনুমতি দিল বাংলাদেশ সরকার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: অতিমারির এই সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রায় দুই মাস পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে শর্তসাপেক্ষে চিকিৎসা(treatment facility) নিতে ভারত যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা(Bangladeshi)। সোমবার (২১ জুন) বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ৯ বাংলাদেশি। আরও প্রায় ২ হাজার বাংলাদেশি ভারত(India) যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে। এর আগে নিষেধাজ্ঞার মধ্যে কেবল রাষ্ট্রীয় কাজে গমনাগমনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই যাতায়াতের সুযোগ ছিল।

ভারত থেকে ফেরা পাসপোর্টযাত্রীদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হলেও এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ভারত গমনকারী চিকিৎসাসেবা প্রত্যাশী বাংলাদেশিদের। যারা ভারতে যাচ্ছেন তাদের সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না, সরাসরি গন্তব্যে যেতে পারছেন তারা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে বিশেষ করে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকে জীবন-মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছান। এতে মানবিক বিষয় বিবেচনা করে সরকার চিকিৎসাসেবা প্রত্যাশীদের শর্তসাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিচ্ছে।

ভারত ভ্রমণের উদ্দেশে বেনাপোল বন্দরে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী পারভিন আক্তার জানান, তার ছেলে জটিল রোগে আক্রান্ত। তিন মাস আগে একবার ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আবারও ডাক্তার আসতে বলেছিলেন। এতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করে ছাড়পত্র পান। ৭২ ঘণ্টার মধ্যে করানো পরীক্ষায় নেগেটিভ সনদসহ বিভিন্ন শর্ত পালনের প্রতিশ্রুতি দিতে হয়েছে তাকে। ভ্রমণকারী কয়েকজন পাসপোর্টযাত্রী জানান, দেশে চিকিৎসাসেবা উন্নত না হওয়ায় এই কোভিডের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তাদের চিকিৎসা গ্রহণে বাধ্য হয়ে ভারতে যেতে হচ্ছে। দেশে চিকিৎসাসেবা উন্নত হলে ঝুঁকি নিয়ে হয়তো তাদের যাওয়ার প্রয়োজন হতো না। এতে যেমন খরচ কম লাগতো, তেমনি সময়ও বাঁচতো। সরকারকে দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নতির বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘বর্তমানে জটিল রোগে আক্রান্তরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন তারা ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি থাকলে যে কেউ ভারতে যেতে পারবেন।’ উল্লেখ্য, প্রথমে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে প্রায় ৮ মাস পর তিনটি শর্ত দিয়ে টুরিস্ট ভিসা বন্ধ রেখে বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ২৩ এপ্রিল থেকে পুনরায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এখনও পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ছাড়পত্র থাকলেই যাতায়াতের সুযোগ মিলছে।

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...