Tuesday, March 3, 2026

শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী পালন করবে রাজ্য সরকার

Date:

Share post:

এবার ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mukherjee) মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার। সোমবার, নবান্নের তরফে এই খবর জানানো হয়েছে। বুধবার, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মালা দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

১৯৪৭ সালের ২০ জুন আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয় পশ্চিমবঙ্গ। সেদিন শ্যামাপ্রসাদের নেতৃত্বে ৫৪ জন বিধায়কের দাবির ফলে পশ্চিমবঙ্গের আলাদা রাজ্যের স্বীকৃতির কথা স্মরণে করে প্রতিবছর ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করে বিজেপি। এবছরও রাজ্যে দিনটি পালন করেছে গেরুয়া দল। যদিও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করতে চেয়ে বিজেপি সাংসদের মন্তব্যের পর ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। তবে, ২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকী উদযাপনেরও প্রস্তুতি নিচ্ছে মুরলিধর সেন লেন।

এরই মধ্যে সোমবার রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটায় কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ব্রাত্য বসু। জনসংঘ থেকেই জন্ম বিজেপির (BJP)। শ্যামাপ্রসাদকেই বিজেপির প্রতিষ্ঠাতা মানা হয়।বাংলায় বিরোধী দল হিসাবে এবার প্রথম স্বীকৃতি পেয়েছে পদ্ম শিবির। রাজ্যের শাসকদল তাদের বিরোধীদলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:কালিয়াচক কাণ্ডে নয়া মোড়, সেক্স টেপ প্রকাশের হুমকিতেই দাদার মুখ বন্ধ করেছিল আসিফ?

 

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...