Friday, June 5, 2026

সারদা-আমানতকারীদের টাকা ফেরাতে ফের কমিটি গড়তে চায় হাইকোর্ট

Date:

Share post:

সারদা অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরাতে এবার এক সদস্যের কমিটি গঠন করার কথা বিবেচনা করছে কলকাতা হাইকোর্ট। তবে এখনও স্পষ্ট করা হয়নি, কবে এবং কার নেতৃত্বে এই কমিটি গঠন হবে৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মঙ্গলবার এমন ইঙ্গিতই দিয়েছে হাইকোর্ট।

এদিন সারদা- সংক্রান্ত মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল প্রশ্ন তোলেন, বহুদিন আগে এই বিষয়ে গঠন করা বিচারপতি শ্যামল সেন কমিশনের দাখিল করা চূড়ান্ত রিপোর্ট এখনও কেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পড়ে রয়েছে? পাশাপাশি তিনি জানতে চান, শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরেও যে ১৩৮ কোটি টাকা জমা ছিলো, সেই টাকা বর্তমানে কোথায় আছে ? ওই টাকা এতদিনে কেন সাধারন আমানতকারীদের দেওয়া হয়নি ?
এছাড়াও সারদার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে CBI-এর হাতে যে টাকা আছে, সেই টাকা যাতে প্রস্তাবিত এক সদস্যের কমিটির কাছে পাঠানো যায় তাও বিবেচনায় রেখেছে আদালত৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ জুলাই৷

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...