Thursday, May 14, 2026

পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয়নি? ‘বঙ্গভঙ্গ’ বিতর্কে মন্তব্য তথাগতর

Date:

Share post:

‘বঙ্গভঙ্গ’ প্রসঙ্গে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘বাংলার মত হিন্দু-শিখের স্বার্থে পাঞ্জাবও বিভাজন হয়েছিল, তারপর কি পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয়নি’? এখানেই থেমে থাকেননি। শেষে সরাসরি নাম করেই লিখেছেন, ‘ব্রাত্য বসু একটু ইতিহাস ঝালিয়ে নিলে ভালো করবেন’।

ভোট মিটতেই দুই বিজেপি সাংসদের বঙ্গভাগের দাবি! পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। এদিকে আবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়েও আলাদা রাজ্যের দাবি উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

মঙ্গলবার ফেসবুক পোস্টে বিজেপি নেতা তথাগত রায় লিখেছেন, ‘পশ্চিমবাংলার সাংসদরা কেউ চাইছেন উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ আলাদা হোক। এগুলোকে গুরুত্ব দেবার এখনই কোনো দরকার নেই। কিন্তু বাংলার মত হিন্দু-শিখের স্বার্থে পাঞ্জাবও বিভাজন হয়েছিল, তারপর কি পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয়নি ? ব্রাত্য বসু একটু ইতিহাস ঝালিয়ে নিলে ভালো করবেন’। প্রসঙ্গত, ‘বঙ্গভঙ্গ’ বিতর্কে বিজেপির বিরুদ্ধ সুর চড়িয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘একদিকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, অন্যদিকে বাংলা ভাগ করার দাবি জানাচ্ছে। বিজেপির মধ্যে কোনও ইতিহাস চেতনা। এটা হাস্যকর দ্বিচারিতা’।

আরও পড়ুন- অ-বিজেপি দলের বৈঠকে একজোট হওয়ার বার্তা, ব্রাত্য নয় কংগ্রেস: জানালেন মেমনরা

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...