Sunday, May 17, 2026

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ভ্যাকসিনেশনের উদ্যোগ, টিকা নিলেন মিমিও

Date:

Share post:

করোনা পরিস্থিতি হোক বা ঘূর্ণিঝড় ইয়াস, বার বার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । এবার তৃতীয় লিঙ্গের মানুষ ও রূপান্তরকামীদের জন্য জন্য করোনা টিকার ব্যবস্থা করলেন মিমি। তাঁদের সঙ্গেই সঙ্গে করোনা (Corona Virus) টিকার প্রথম ডোজ নিলেন তিনি।

মঙ্গলবার তৃণমূলের সাংসদ-অভিনেত্রীর উদ্যোগে করোনা টিকা পেলেন যাদবপুর কেন্দ্রের তৃতীয় লিঙ্গের মানুষেরা। টিকা দেওয়া হয় রিকশা ও অটো চালকদেরও। আর এদিন ওঁদের সঙ্গেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মিমি। প্রাইড মান্থ (Pride Month) অর্থাৎ লিঙ্গভেদহীন ভালবাসার মাস উপলক্ষে সাংসদ-অভিনেত্রীর এই বিশেষ উদ্যোগ তৃতীয় লিঙ্গ তথা রূপান্তরকামীদের জন্য। তবে কেবল তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাই নন, তাঁদের সঙ্গে এখান থেকে ভ্যাকসিন নিতে পারবেন যাঁরা বিশেষভাবে সক্ষম এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দুঃস্থ মানুষেরাও। এছাড়াও প্রবীণ নাগরিকরদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে বলে জানান মিমি।

আরও পড়ুন- বিধানসভায় ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...