Thursday, May 14, 2026

তৃতীয় ঢেউ রুখতে চিকিৎসক কমতির সমস্যা কীভাবে মেটানো যায়? বলে দিলেন দেবী শেঠি

Date:

Share post:

এখনও দাপট দেখাচ্ছে করোনা দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে থার্ড ওয়েভ রুখতে কী কী করতে হবে তা নিয়ে মুখ খুলেছেন ভারতের বিশিষ্ট হার্ট সার্জন দেবী শেঠি।

দেবী শেঠি জানিয়েছেন, কবে তৃতীয় ঢেউ আসবে, তা আগে থেকে কেউই হয়তো বলতে পারবে না। তবে সেপ্টেম্বরের পরে যে কোনও সময় তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলছেন, দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউ ৩০ শতাংশ বেশি তীব্র হতে পারে। কিন্তু তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও খারাপ হবে কী না, তা নিয়ে নিশ্চিত কোনও মন্তব্য করেননি বিশিষ্ট হার্ট সার্জন। তবে তিনি জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুত হওয়া উচিত।’

আরও পড়ুন-বিধানসভায় ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

দেবী শেঠি জানিয়েছেন, অনেক বেশি আইসিইউ বেড, অক্সিজেন বেড, পেডিয়াট্রিক বেড-এর প্রয়োজন। পাশাপাশি তিনি বাতলে দিয়েছেন চিকিৎসক কমতির সমস্যা কীভাবে মেটানো যায়। আগাম নোটিশ দিয়ে NEET P-G পরীক্ষা একমাসের মধ্যে নেওয়ার পক্ষে তিনি। তাঁর কথায়, “১ লক্ষ ৮০ হাজার চিকিৎসক NEET P-G-এর জন্য প্রস্তুত। যারা পরীক্ষায় পাশ করবে তাঁদের কোভিড ICU-তে পোস্টিং দেওয়া হবে। বাকি ১ লক্ষ ৪০ হাজার চিকিৎসককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। ফলে চিকিৎসকদের সংখ্যা বাড়বে।”

ভ্যাকসিন নিয়ে বিশিষ্ট হার্ট সার্জন দেবী শেঠি জানিয়েছেন, “আগামী একমাসের মধ্যেই যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে। ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানো রুখতে হবে। ভিডিও তৈরি করে তা প্রচার করতে হবে।”

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...