Saturday, March 14, 2026

ফের পিকে-পাওয়ার বৈঠক: অ-বিজেপি জোটের মুখ কে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

২০২৪ লোকসভা নির্বাচনের ঘর গোছানো শুরু হয়ে গিয়েছে। বাংলায় ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে এবার তৃণমূলের পাখির চোখ দিল্লির মসনদ। এই পরিস্থিতিতে তৃতীয়বার এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar)  সঙ্গে দেখা করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বুধবার সকালে দিল্লিতে পাওয়ারের ৬ নম্বর জনপথ রোডের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন পিকে। প্রায় একঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়। অ-বিজেপি জোটের মুখ কে? এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

মঙ্গলবার, রাষ্ট্রমঞ্চের ব্যানারে শারদ পাওয়ারের বাসভবনেই এনসিপি-সহ অন্যান্য দলের যে বৈঠক হয়। তবে সেখানেও বৈঠকের আহ্বায়ক ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা (Yaswant Sinha)। তবে, সেখানে প্রশান্ত কিশোর হাজির ছিলেন না। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়ারের বাসভবনে গিয়ে পিকের আলোচনা প্রমাণ করছে, যতই মঙ্গলবারের বৈঠককে নেতারা ‘অরাজনৈতিক’ তকমা দেওয়ার চেষ্টা করুন না কেন তলায় তলায় তৃতীয় ফ্রন্ট গঠনে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, রাজনৈতিক মহলের মতে, কোনও ফ্রন্টের পক্ষপাতী নন প্রশান্ত কিশোর। তাঁর মতে, এর আগে ধরনের বহু ফ্রন্ট হয়েছে। তবে তার গ্রহণযোগ্যতা খুব বেশি নয়। সেই কারণেই, মমতা-পাওয়ার সরাসরি বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করে নেতৃত্ব দেবেন। এই সেতুবন্ধনের কাজটাই প্রশান্ত কিশোর করছেন বলে সূত্রের খবর।

রাজনৈতিক মহলের মত, প্রশান্ত-পাওয়ার বৈঠক শুধু বিজেপিকেই বার্তা দিচ্ছে না, কংগ্রেসকেও জানান দিচ্ছে। একদিকে বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার প্রক্রিয়া যে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে সেটাও যেমন প্রকাশ পাচ্ছে, তেমন একইসঙ্গে কংগ্রেসকেও বোঝানো হচ্ছে তাদের জন্য রাস্তা খোলা। কিন্তু না তারা এলেও জোট প্রক্রিয়া আটকাবে না। সেইসঙ্গে বাংলা তৃণমূলের বিপুল জয়ের পর মোদি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্বোত্তম বিকল্প- এই বৈঠক তারও ইঙ্গিত দেয়।

আরও পড়ুন:আলাদা রাজ্য গঠন : সৌমিত্র খাঁ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন BJP-র নেতারাই

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...