Wednesday, June 24, 2026

লাহোরে হাফিজ সইদের বাড়ির পাশে বড়সড় বিস্ফোরণ, মৃত ২ আহত ১৪

Date:

Share post:

বড়সড় বিস্ফোরণে(heavy blast) কেঁপে উঠল পাকিস্তানের(Pakistan) লাহোর(Lahore)। বুধবার সকালে লাহোরের জোহর টাউন এলাকায় ঘটে এই বিস্ফোরণ। ঘটনার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২জনের আহত হয়েছেন প্রায় ১৬ জন। বিস্ফোরণস্থলের কাছেই বাড়ি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি ‘জামাত উদ দওয়া’র প্রধান হাফিজ সইদের(Hafiz Saeed)। ফলে ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বহুদূর এলাকা পর্যন্ত বাড়ির কাঁচ ভেঙে পড়ে।

আরও পড়ুন:আলাদা রাজ্য গঠন : সৌমিত্র খাঁ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন BJP-র নেতারাই

জানা গিয়েছে, দুর্ঘটনার পর মোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণস্থলের পার্শ্ববর্তী এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর পর্যন্ত বাড়ির কাঁচ ভেঙেছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি ঘটনাস্থলে এক বাড়ির পাশে একটি মোটরসাইকেল রাখা ছিল সেখানেই বিস্ফোরণ হয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে এই বিস্ফোরণের। যেখানে দেখা যাচ্ছে, প্রাকৃতিক কোন কারণে বিস্ফোরণটি ঘটেছে। মাটির নিচে বিস্ফোরণের জেরে ফেটে যায় রাস্তা। যদিও কী কারণে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত কিছু। প্রাথমিকভাবে এ ঘটনায় যোগাযোগের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্থানীয় প্রশাসন।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...