Wednesday, June 24, 2026

মালিয়া , চোকসি ও মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাঙ্কে টাকা ফেরাল ইডি

Date:

Share post:

বিজয় মালিয়া (Vijay Mallya) , মেহুল (Mehul Choksi ) ও নীরব মোদি (Nirav Modi) ব্যাঙ্ক প্রতারণায় (Bank fraud case) অভিযুক্ত এই তিনজনের থেকে ৮ হাজার ৪৪১ কোটি ৫০০ লক্ষ টাকা আদায় করে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কে ফেরত পাঠাল এনফর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই তিন অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি তাঁদের টাকা ব্যাঙ্কগুলিকে দিয়েছে বলে জানা গিয়েছে। তিনজনের মোট ব্যাঙ্ক প্রতারণার অঙ্ক ২২ হাজার ৫৮৫ কোটিরও বেশি। এ যাবৎ ইডি ১৮ হাজার ১৭০ কোটির সামান্য বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে। যা মোট প্রতারণার ৮০ শতাংশ।

সিবিআইয়ের  (cbi)এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে নেমে ইডি দেখেছে, বেশ কিছু জায়গায় বেনামে তথা মিথ্যে মালিকের নামে প্রচুর সম্পত্তি রাখা ছিল এই ৩ জনের। অনেক ভুয়ো কোম্পানি তৈরি করে সেই নামেও সম্পত্তি রাখা হয়েছিল। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা এই সমস্ত ভুয়ো সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করে ব্যাঙ্কে টাকা ফিরিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাজেয়াপ্ত করা ১৮ হাজার ১৭০ কোটি টাকার মধ্যে ৯৬৯ কোটি টাকাই বিদেশের সম্পত্তি। ইডি জানিয়েছে, একাধিক ভুয়ো ট্রাস্ট, সংস্থা ও তৃতীয় ব্যক্তিদের নামে সম্পত্তি ছিল অভিযুক্তদের।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একাধিক ব্যাঙ্কে ঋণ বাকি রেখেই দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে গিয়েছেন বিজয় মাল্য। অন্যদিকে মেহুল চোকসি এখন ডমিনিকায় বন্দি। এদের দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে সিবিআই ও ইডি সূত্রে জানানো হয়েছে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...