Thursday, May 14, 2026

অসমে এনআরসি জালিয়াতি কাণ্ডে প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমে এনআরসি (NRC) প্রক্রিয়ার প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হল ৷ এমনই জানিয়েছেন অসম পাবলিক ওয়ার্কের সভাপতি অভিজিৎ শর্মা ৷ তিনি জানিয়েছেন, একই সঙ্গে প্রতীক ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর নামেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে এনআরসি ফ্যামিলি ট্রি যাচাইয়ের কাজে কারচুপি করার অভিযোগ উঠেছে ৷

সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসির প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের এই সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ৷ ২০১৯-এর ৩১ অগস্ট এই প্রক্রিয়া শেষ হয় ৷ এরপরই দেখা যায় যে ১৯ লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়েছে ৷
সেই সময় থেকেই অভিযোগ উঠতে শুরু করে, অনেক বৈধ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ এই নিয়ে রীতিমতো রাজনৈতিক লড়াই শুরু হয় ৷ বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপিকেই কাঠগড়ায় তোলে ৷ সেইসময় বিজেপি জোর করে কিছু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায় বলেও অভিযোগ ওঠে ৷
এনআরসি-র এই পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন প্রতীক হাজেলা ৷ কিন্তু তিনি এই কাজে কারচুপি করেছেন বলে অভিযোগ করেন অসমের পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা ৷ তিনি এই নিয়ে অসম সিআইডির অতিরিক্ত ডিজিপির কাছে অভিযোগ জানান ৷ সেখানে তিনি দাবি করেন , প্রতীক হাজেলার সঙ্গে এই ঘটনায় জড়িত কিছু আধিকারিক, ডেটা এন্ট্রি অপারেটর, কয়েকজন সংখ্যালঘু নেতা ৷
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে যে অসমের এনআরসি প্রক্রিয়ায় যদি জালিয়াতি হয়ে থাকে, তাহলে যাঁদের নাম বাদ পড়ল, তাঁদের ভবিষ্যৎ কী হবে ? তাঁদের বিষয়টি কি আবার খতিয়ে দেখা হবে ? আর যদি কারও নাম ভুয়ো পরিচয় দিয়ে এনআরসি-তে থেকে যায়, তাহলে সেই নাম কীভাবে খুঁজে বের করা হবে ? এই প্রশ্নের উত্তরই এখন সরকারের কাছে চাইছেন অসমের বাসিন্দারা ।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...