Monday, May 25, 2026

বিধি মেনে মদনমোহনের স্নানযাত্রা কোচবিহারে

Date:

Share post:

করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যে জারি বিধিনিষেধ। কিন্তু তার মধ্যেই বিধি মেনে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। ব্যতিক্রম নয়, কোচবিহারও (Coochbehar)। বৃহস্পতিবার, সকালে সেখানে

বড়বাবার স্নানযাত্রা হল মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir)। বড়বাবা হলেন মদনমোহন। রথযাত্রার আগে মদনমোহন বিগ্রহের স্নান যাত্রা হল।

আরও পড়ুন:বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত: ফেসবুক পোস্টে নদিয়ার রাজধানী নবদ্বীপ, মুখ্যমন্ত্রী জগন্নাথ!

সমুদ্র-নদী-কুয়ো-ডাবের জলে স্নান করানো হয় বিগ্রহকে। দুধ-ঘি দিয়েও স্নান করানো হয়। রাজআমল থেকেই মদনমোহন মন্দিরে স্নান যাত্রার অনুষ্ঠানের রীতি আছে। এদিন অন্যান্য দিনের মতো ঘুম ভাঙানোর পর একবার স্নান ও এরপর তিথি অনুযায়ী স্নানযাত্রা অনুষ্ঠান হয়। মন্দিরের বারান্দায় বিগ্রহকে নিয়ে আসা হয়। বারান্দায় বড় পাত্রে এই স্নান করান রাজপুরোহিতরা। করোনা বিধি মেনে এদিন মন্দিরে যান করেন ভক্তরাও। তবে ভক্তদের কিছু সময়ের জন্য বড়বাবাকে দর্শনের পর চলে যেতে হয়।

 

Related articles

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...