Sunday, May 17, 2026

যতদিন না সন্তান রোজগার করছে ততদিন তাকে মানুষ করার দায়িত্ব বাবার, রায় আদালতের

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদের(divorce) পর সন্তান যদি মায়ের কাছে থাকে, তার অর্থ এটা নয় যে সন্তানের সমস্ত দায়িত্ব মায়ের। ছেলের বয়স ১৮ বছর হয়ে যাওয়া মানেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। যতদিন না সে রোজগার করছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব থাকে ছেলের জন্য। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই জানান দিল্লি হাইকোর্ট(Delhi High Court)।

দিল্লি হাইকোর্টে এক বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ছেলের বয়স ১৮ বছর হলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। তার পড়াশোনা ও অন্যান্য খরচের ভার কেবলমাত্র মায়ের উপর পড়া ঠিক নয়। যতদিন না ছেলে স্নাতক স্তর অবধি পড়াশুনা শেষ করে কিছু রোজগার করছে ততদিন পর্যন্ত সমান দায়িত্ব থাকে বাবার। এই মামলার রায় দিতে গিয়ে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের মাকে মাসিক ১৫ হাজার টাকা করে দিতে হবে, যাতে ওই মহিলা ছেলের পড়াশুনা সহ অন্যান্য খরচ চালাতে পারেন।

একইসঙ্গে আদালত এটাও জানিয়েছে, মায়ের একার পক্ষে সন্তানের খরচ বহন করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। স্বামী যদি কন্যার খরচ দিতে পারেন তাহলে ছেলের ক্ষেত্রেও সেই আইন থাকবে। বিচারপতি বলেন, ছেলের ১৮ বছর পেরিয়ে গিয়েছে অথচ স্নাতক হয়নি, চাকরিও পাইনি। এই অবস্থায় একজন মহিলাকে ছেলের খরচ সম্পূর্ণরূপে বহন করতে হত। আদালত এই ধারণার সঙ্গে একমত নয়। দায়িত্ব বাবারও থাকে। মহিলা যদি কর্মরত হন তাহলেও মাসিক বেতন যথেষ্ট নয়, ছেলেকে মানুষ করে তোলার জন্য। ফলে দায়িত্ব বাবাকেও নিতে হবে।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...