Sunday, May 17, 2026

জম্মু-কাশ্মীর : উপত্যকার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের ভবিষ্যত নির্ধারণ করতে বৃহস্পতিবার উপত্যকার সব রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুর তিনটে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকবেন জম্মু- কাশ্মীরের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকের বিষয় , উপত্যকায় রাষ্ট্রপতি শাসনে ইতি টেনে জম্মু-কাশ্মীরকে পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। এছাড়া উন্নয়ন, নির্বাচন সহ আরও নানা বিষয় নিয়েও আলোচনা হবে বলেই জানা গিয়েছে।

 

এদিনের বৈঠকে শেষ পর্যন্ত কারা কারা যোগ দেবে, তা নিয়ে প্রথম থেকেই ছিল জল্পনা। জম্মু-কাশ্মীরের গুপকর গোষ্ঠীর নেতারা নিজেদের মধ্যে একাধিকবার বৈঠকে বসেন। তারপরই জানানো হয় মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা সহ একাধিক শীর্ষনেতারা এই বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে, কংগ্রেসের তরফেও জানানো হয়, রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে তারাও বৈঠকে যোগ দিতে চায়। জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম তা জানতে গত শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি ডিরেক্টর অরবিন্দ কুমার, ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েল, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংয়ের সঙ্গে বিশেষ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...