Monday, June 8, 2026

মমতার প্রতিশ্রুতি পালন: রাজ্যে চালু হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইস্তেহার মিলিয়ে পর পর তা পালন করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কৃষক বন্ধু প্রকল্প, দুয়ারে রেশন, মহিলাদের জন্য বিশেষ ভাতা, শিক্ষক নিয়োগ- এসবের পর এবার স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Student’s Credit Card) চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র মিলেছে বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান মমতা। 30 জুন থেকেই এই প্রকল্প শুরু হয়ে যাচ্ছে।

কী কী সুবিধা পাওয়া যাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে:

• ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা

• সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার

• ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে

• ঋণ শোধ করতে সময় পাওয়া যাবে 15 বছর

• সামান্য সুদে ঋণ দেওয়া হবে

যেকোনো উচ্চশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা সবক্ষেত্রেই এই student’s ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। মেধাবী অথচ অভাবি পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষায় বাধা না পান এই কারণেই এই ক্রেডিট কার্ড চালুর পরিকল্পনার কথা ভোটের আগেই জানিয়েছিলেন মমতা। সরকার ভোট গঠন হওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর দেওয়া সব প্রতিশ্রুতি একে একে পালন করছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:৯ মাসেই স্টিয়ারিং ধরেছে রাজ-পুত্র, আপ্লুত নেটাগরিকরা

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...