Monday, June 8, 2026

৯ মাসেই স্টিয়ারিং ধরেছে রাজ-পুত্র, আপ্লুত নেটাগরিকরা

Date:

Share post:

বয়স ৯ মাস। তাতেই চার চাকার স্টিয়ারিং হাতে ধরে ফেলেছে একরত্তি ইউভান। সাতসকালে রাজ-পুত্রের এই ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা।

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পরিচালক রাজ চক্রবর্তী নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বাবার কোলে বসে গাড়ি চালানোয় মেতেছে ইউভান। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে ভারি মজা পেয়েছে সে। বাবার কোলে ঊঠে দাঁড়িয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে ইউভান। রাজও অবাক হয়ে দেখছেন ছেলের কাণ্ডকারখানা। আবার জানলার কাঁচ বন্ধ করতে গিয়েছিল ইউভান। বাবা তাতে আপত্তি জানাতে আবার স্টিয়ারিং  ধরে শুভশ্রী-পুত্র।

পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ইউভানের ভিডিয়ো ও ছবি পোস্ট করে থাকেন। এবার চার চাকা চালানোর ভিডিয়ো পোস্ট করে রাজ লিখলেন, ‘আমার সাড়ে ৯ মাসের ছেলে ইউভান দু চাকা ছেড়ে এবার চার চাকার গাড়ি চালানো শিখছে।’ অন্যদিকে গাড়ি চালানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রীও। সঙ্গে লিখেছেন,  ‘আমার হৃদয়।’

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...