Friday, May 15, 2026

‘বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হয়েছে যোগ‍্য দল’, টুইটারে জানালেন শাস্ত্রী

Date:

Share post:

বুধবার বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ( world test championship) চ‍্যাম্পিয়ন  হয় নিউজিল্যান্ড( new Zealand)। এই জয়ের জেরে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বজয়ের শিরোপা পেল তারা।  নিউজিল্যান্ডের এই জয়কে যোগ্য জয় বললেন ভারতীয় দলের হ‍্যেড কোচ রবি শাস্ত্রী( ravi shastri)।

বৃহস্পতিবার টুইটারে শাস্ত্রী নিউজিল্যান্ডকে যোগ‍্য চ‍্যাম্পিয়ন হিসাবে সম্বোধন করেন। এদিন তিনি বলেন,” তুলনামূলক ভালো দলই এই পরিস্থিতিতে জিতেছে। বিশ্বজয়ের দীর্ঘতম অপেক্ষার পর যোগ্য বিজয়ী। প্রকৃত উদাহরণ যে বড় জিনিস সহজ আসে না। দারুণ খেলেছ নিউজিল্যান্ড, তোমাদের প্রতি শ্রদ্ধা রইল।”

এর আগে নিউজিল্যান্ডের প্রশংসায় মেতেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম‍‍্যাচ শেষে কিউয়িদের যোগ্য চ‍্যাম্পিয়ন বলেছিলেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের কাছে হারের কারণ হিসাবে ভারতের ব‍্যাটিং লাইনকেই কাঠগড়ায় তুললেন গাভাসকর

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...