Tuesday, May 19, 2026

পৃথক রাজ্যের দাবি : বিজেপি বিধায়ক শিখা    চট্টোপাধ্যায়ের নামে এফআইআর 

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলছেন অনেকেই। পৃথক উত্তরবঙ্গ রাজ্য দাবি নিয়ে ডাবগ্ৰাম- ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের  বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায়। শিখা চট্টোপাধ্যাায় বলেন , আগাগোড়াই উত্তরবঙ্গ বঞ্চিত । সেখানে তেমন উন্নয়ন হয়নি । যদি উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয় তবে কি ক্ষতি হবে? সেই মন্তব্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় এফ আই আর দায়ের করা হয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নামে । ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, গৌতম দেব উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গে প্রচুর উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আমরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে । তাই আজকে আমরা ওনার বিরুদ্ধে থানায় এফআইআর করলাম।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...