Tuesday, May 19, 2026

বীরভূমে স্যানিটাইজ করে বিজেপি কর্মীদের দলে ফেরাল তৃণমূল

Date:

Share post:

লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিজেপি কর্মীরা। যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। আর বিজেপি কর্মীদের ‘ভাইরাস মুক্ত’ করতে স্যানিটাইজার ছিটিয়ে ‘শুদ্ধ’ করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের ইলামবাজারে।

অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে ফের গেরুয়াশিবিরে ভাঙন। বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১৫০ জন কর্মী। এর আগে মাইকে ভুল স্বীকার করে তৃণমূলে ফেরার আর্জি জানাতে গিয়েছে নানা জায়গায়। কখনও আবার মাথা মুড়িয়ে তৃণমূলে ফেরার ঘটনাও সামনে এসেছে। এরপরই ইলামবাজারের এই দলবদলের ছবি দেখা গেল। রীতিমতো স্যানিটাইজ করে তাঁদের হাতে তুলে দেওয়া হল দলীয় পতাকা। শুধু তাই নয়,  তৃণমূলে যোগদানকারীদের হাতে আবার ছিল পোস্টার। তাতে লেখা, ‘বিজেপি করে ভুল করেছি’, ‘তৃণমূলে যোগদান করতে চাই’! এই নিয়ে যথরীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ব্লক সভাপতি দুলালের রায়ের কথায়, ‘বিজেপির কিছু করোনা ভাইরাস ছিল। তাঁদের স্যানিটাইজ করে তৃণমূলে যোগদান করালাম’। যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে রাজ্যপালের কাছে জাতীয় গোর্খাল্যান্ড কমিটি

 

Related articles

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...