Monday, June 8, 2026

করোনা আবহে জৌলুসহীন মাহেশে জগন্নাথদেবের স্নানযাত্রা

Date:

Share post:

আষাঢ় মানেই রথযাত্রা (Rathyatra)। আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেলো জগন্নাথদেবের (Lord Jagannath) স্নানযাত্রার (Snanyatra) মধ্য দিয়ে। তবে করোনা (Corona) আবহে এবার বিধি-নিষেধ মেনে নমো নমো করে হলো মাহেশের (Mahesh) ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব। এবারের মাহেশের রথযাত্রা ৬২৫ বছরে পা রাখবে। তার ঠিক ১৫ দিন আগে আজ,বৃহস্পতিবার নিয়ম-রীতি মেনে হলো মহাপ্রভুর স্নানযাত্রা পর্ব।

মহামারীর করাল গ্রাসে থমকে গিয়েছে সব কিছু, তারই ছায়া পড়লো হুগলির মাহেশে জগন্নাথ মন্দিরে। এই পার্বনটিকে পালন করার জন্য গুটিকয়েক ব্রাহ্মণ এবং সেবাইতদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রভুর স্নানযাত্রা। বিগত বছরগুলোতে বিখ্যাত মাহেশে জগন্নাথদেবের স্নানযাত্রা হতো মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির ময়দানে। আর এই স্নানযাত্রা যাত্রা দেখার জন্য বহু দুর দুরান্ত থেকে ভক্তরা এসে এই স্নানপিঁড়ির ময়দানে জড় হতেন।কিন্তু সে সব দিন আজ অতীত।

করোনা বিধি মেনে এদিন খুব কম সংখক ভক্তদের উপস্থিতিতে মূল মন্দিরের ভেতরেই অস্থায়ী বেদীতে স্নান মন্দির তৈরি করে সেখানেই পালন করা হলো জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। এর ঠিক ১৫ দিন পর হবে জগন্নাথদেবের রথযাত্রা।

ইতিমধ্যেই মন্দির কমিটির ঘোষনা মত করোনার আবহে গত বছরের মতো এবছরও স্থগিত হয়ে গেছে মাহেশের ৬২৫ বছরের ঐতিহাসিক বিখ্যাত রথযাত্রা। এবারেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চেপে নয়, মূল মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে মাসির বাড়িতে নারায়ন শিলাকে নিয়ে যাওয়া হবে রথের দিন।

আরও পড়ুন- পৃথক রাজ্যের দাবি : বিজেপি বিধায়ক শিখা    চট্টোপাধ্যায়ের নামে এফআইআর 

 

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...