Thursday, May 14, 2026

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে আসছে জিও-র নতুন ৪জি ফোন, জেনে নিন এর ফিচার

Date:

Share post:

গুগল এবং রিলায়েন্স-এর যৌথ উদ্যোগে সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে নতুন স্মার্টফোন ‘জিওফোন নেক্সট’। বৃহস্পতিবারই একথা ঘোষণা করেছেন রিলায়েন্স সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানী । জানা গিয়েছে, মধ্যবিত্তের বাজেটের মধ্যেই এই ৪জি ফোন পাওয়া যাবে।

অম্বানী জানিয়েছেন, ‘‘ভারতে এখনও ৩০ কোটি গ্রাহক রয়েছেন যাঁরা আর্থিক সমস্যার ফলে ৪জি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। ফলে তাঁদের ২জি স্মার্টফোন ব্যবহার করতে হয়। তাতে অনেক সমস্যা হয়। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তায় ৪জি স্মার্টফোন আনার উদ্যোগ নিয়েছে জিও। এই কাজে আমাদের সাহায্য করেছে গুগল। আমরা ২জি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছি। গত বছর আমি ও সুন্দর পিচাই এই বিষয়ে আলোচনা করেছি। সেই কাজেই আমরা এগিয়ে যাচ্ছি।’’

অম্বানী আরও বলেন, গণেশ চতুর্থীর দিন অর্থ্যাৎ আগামী ১০ সেপ্টেম্বর এই ফোনটি বাজারে আনা হবে।এই ৪জি ফোন সম্পর্কে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, এই ফোনে থাকবে উন্নতমানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যা যৌথভাবে তৈরি করেছে গুগল এবং জিও। সাধারণের সাধ্যের মধ্যে এই অ্যান্ড্রয়েড ফোন। যদিও এখনও এই ফোনের দাম সম্পর্কে কোনও ঘোষণা করেনি সংস্থা। পিচাই জানিয়েছেন সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেট থাকবে ফোনে। রয়েছে স্মার্ট ক্যামেরা সহ অনুবাদের ফিচারও। অনলাইনেই প্রথম বিক্রি শুরু হবে এই ফোন।

জানা গিয়েছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিন টেস্ট, ভাষা অনুবাদ, স্মার্ট ক্যামেরা সহ অত্যাধুনিক ফিল্টার থাকবে এই ফোনে।

আরও পড়ুন- বেইজ্জত বিজেপি, ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরের গোপন লিঙ্ক প্রকাশ্যে!

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...