Thursday, May 14, 2026

গোয়েন্দাদের স্ক্যানারে এবার ভুয়ো IAS দেবাঞ্জনের সঙ্গিনী

Date:

Share post:

কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে কেউটে! ভুয়ো IAS দেবাঞ্জন দেবের নেটওয়ার্ক কতটা বিস্তার লাভ করেছিল, তা নিয়ে ঘুম ছুটেছে লালবাজারের (Lalbazar) দুঁদে গোয়েন্দাদের (Detective)। সাংসদ মিমি থেকে বিধায়ক লাভলি, কাউন্সিলর, স্থানীয় নেতা থেকে রাজ্যের মন্ত্রী, পুলিশ, আমলাদেরও ঘোল খাইয়ে ছেড়েছে।

দেবাঞ্জন দেব। পুলিশি জেরায় উঠে এসেছে, কসবার মতো আরও অনেক ভুয়ো ভ্যাকসিনের ক্যাম্প করেছিল দেবাঞ্জন। সেইসব ক্যাম্প থেকে প্রায় ২ হাজার জন মানুষের ভ্যাকসিন হয়েছিল।

কিন্তু একা দেবাঞ্জনের পক্ষে ভুয়ো পরিচয় দিয়ে এমন বড় বড় কুকীর্তি কি করা সম্ভব ছিল? তারই সূলুক সন্ধান করতে গিয়ে কসবার টিকা জালিয়াতি কাণ্ডে পরতে পরতে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে গোয়েন্দারা শুরু থেকেই নিশ্চিত, এই ধরনের দুঃসাহসিক প্রতারণা, জালিয়াতি কেউ একা করতে পারেন না। এর পিছনে বড় চক্র রয়েছে। প্রচুর অর্থের যোগান রয়েছে। আর সেই চক্রের খোঁজ করতে গিয়ে পুলিশের স্ক্যানারে উঠে এল দেবাঞ্জনের মহিলা সঙ্গিনীর নামও। কসবার পাশাপাশি আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজেও দেবাঞ্জন যে ভ্যাক্সিনেশন ক্যাম্প করেছিলেন, সেখানেই ছিলেন ওই মহিলা।

কিন্তু কে এই মহিলা? কী তার পরিচয়?

আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে যে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করেছিলেন দেবাঞ্জন, সেখানে ওই মহিলার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা রক্ষী নিয়ে সিটি কলেজের ক্যাম্পে ঘোরাফেরা করছিলেন ওই মহিলা। ভ্যাকসিনের বিষয়টি তদারকিও করছিলেন। এবং নিজেকে ডব্লুবিসিএস অফিসার বলেই পরিচয় দিয়েছিলেন।

সেদিন সিটি কলেজের ওই ক্যাম্পে থাকা এক পড়ুয়ার কথায়, ক্যাম্পে ওই মহিলা দাপটের সঙ্গে ঘোরাফেরা করছিলেন। আমাদের আগেই বলেছিলেন কোনও ছবি তোলা যাবে না। এমনকী আমাদের কলেজের এক জুনিয়র ছবি তুলতে যাওয়ায় ওর গায়ে হাত পর্যন্ত তোলেন। বেশি কথা বললে লালবাজারে ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন ওই মহিলা।” ফলে বিষয়টি নিয়ে কেউ আর নাড়াচাড়া করেনি। কিন্তু এখন দিনের আলোর মতো পরিস্কার, নিজেদের জালিয়াতি গোপন করতেই ভুয়ো IAS ও তার সঙ্গিনী সবকিছু রাখঢাক করেই করতো।

আরও পড়ুন:শিয়ালদহ ডিভিশনে বাড়ল স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...