Friday, May 15, 2026

তৃণমূল ভবনে মমতার ঘরের চিলেকোঠায় উদ্ধার লক্ষ্মী পেঁচা

Date:

Share post:

শুরু হয়েছে বাইপাসের ধারের তৃণমূল ভবন সংষ্কারের কাজ। চলছে নথি, আসবাবপত্র সরানোর কাজ। সেই কাজেই শুক্রবার তৃণমূল ভবন থেকে উদ্ধার হল একটি লক্ষ্মী পেঁচা (Brown Owl)। ওখানেই বাসা বেঁধেছিল সেটি। ডানায় সামান্য আঘাত রয়েছে। বনদফতরের কর্মীদের ডেকে পেঁচাটিকে তুলে দেওয়া হয়েছে বলে খবর।

তৃণমূল ভবন নতুন করে নির্মাণের জন্য আসবাব ও কাগজপত্র সরানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, বহুদিন ধরেই সে চিলেকোঠায় বাসা বেঁধে ছিল। এরপর বন দফতরের কর্মীদের খবর দেন ভবনের কর্মীরা। বন দফতরের কর্মীরা এসে দেখেন, ডানায় গুরুতর আঘাত পেয়েছে পেঁচাটি। সম্ভবত চিনা মাঞ্জায় তার ডানা কেটে গিয়েছে। ব্রাউন আউল বলে পরিচিত এই লক্ষ্মী পেঁচা। এর বৈজ্ঞানিক নাম কমন বার্ন আউল। সল্টলেকের (Salt Lake) বনদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুন- ভাষণ নিয়ে রাজ্যের সঙ্গে বিবাদে যেতে আস্তিন গোটাচ্ছেন ধনকড়

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...