Friday, June 26, 2026

বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

Date:

Share post:

বিধানসভা ভোটের (Assembly Election) আগে উল্কার মতো রাজনীতিতে উত্থান। তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইচ্ছায় আসানসোল দক্ষিণে (Asansol Dakshin) তৃণমূলের ( TMC) প্রতীকে ভোটে দাঁড়ানো। দুর্দান্ত লড়াই দিয়েও শেষ পর্যন্ত জেতা হয়নি। তবে পরাজয়ের গ্লানিকে দূরে সরিয়ে মানুষের দুর্যোগের দিনে কলকাতা থেকে কলকাতা থেকে আসানসোল ছুটে গিয়েছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। দাঁড়িয়েছেন মানুষের পাশে। অভিনেত্রী থেকে প্রকৃত অর্থে হয়ে উঠেছেন নেত্রী।

 

তবে ভোটের ফলাফল যাইহোক না কেন, সায়নীর উপর ভরসা রেখে তাঁকে দলের যুব সভানেত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই রোজ নিয়ম করে তৃণমূল ভবনে গিয়ে সংগঠনের কাজ করছেন টলি অভিনেত্রী।

 

বিধায়ক, জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যায়, সেই পাঠ দিচ্ছেন দলের যুব সম্প্রদায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করোনা মহামারি ও প্রাকৃতিক বিপর্যয়ের দিনে মানুষকে আরও বেশি পরিষেবা দিতে চাইছে সায়নী ঘোষের নেতৃত্বাধীন শাসক দলের যুব সংগঠন। সেই লক্ষ্যেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে “ক্যুইক রেসপন্স টিম” (Week Response Team) বানানোর পরিকল্পনা করেছেন তৃণমূল যুব কংগ্রেসের নয়া রাজ্য সভানেত্রী সায়নী। ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন সায়নী। সময়, পরিস্থিতি বুঝে সমস্ত জেলায় যাবেন তিনি। যুব সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করে বদ্ধ পরিকর তিনি।

 

শুধু রাজনীতির পাঠ দেওয়া নেওয়াই নয়, সায়নী ঘোষের নেতৃত্বে রাজ্যের সব জেলাতেই যুব সংগঠনের কর্মীদের নিয়ে ওই বিশেষ টিম তৈরি করা হবে। তাঁদের কাছে থাকবে ঝড়, জল, বন্যায় কাজ করার প্রশিক্ষণ। ত্রাণ থেকে শুরু করে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার—সব কাজে সর্বদা প্রস্তুত থাকবে তাঁরা। সাম্প্রতিককালে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের পরেই বিষয়টি নেতৃত্বের মাথায় আসে। ইতিমধ্যে হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রাথমিকভাবে কাজ শুরু করেছে ওই টিম। বিপদে-আপদে দুর্যোগে থাকা মানুষের পাশে যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়া যায়, তার জন্য সমস্তরকম বন্দোবস্ত করা হবে দলের তরফ থেকে।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...