Saturday, May 16, 2026

শেষ ষোলোর প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি ডেনমার্ক

Date:

Share post:

ইউরো কাপে(euro cup) শনিবার শেষ ষোলোর ম্যাচে ওয়েলসের( Wales) মুখোমুখি হচ্ছে ডেনমার্ক( Denmark )। দুই দলই নাটকীয় ভাবে গ্রুপ পর্বের বাঁধা টপকে শেষ ষোলোর টিকিট পাকা করেছে।

গত ইউরো কাপে সেমিফাইনাল খেলেছিল ওয়েলস। চলতি ইউরো কাপে নিজেদের মেলে ধরতে চায় গ‍্যারেথ বেলের দল। এদিন সাংবাদিক সম্মেলনে এসে ওয়েলসের গোলরক্ষক ড্যানি ওয়ার্ড বলেন,”সব অঙ্ক পাল্টে শেষ পর্যন্ত নকআউটে উঠেছি। আমরা জানি কী করতে পারি। কার বিরুদ্ধে খেলব, তা মাথায় না রেখেই কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করতেই ঝাঁপিয়ে
পড়ব আমরা।”

এদিকে দেশের হয়ে ১৪ ম‍্যাচে গোল পাননি বেল। যা চিন্তায় রাখছে ওয়েলসের সমর্থকদের। তবে নিজে গোল পাচ্ছেন না বলে, এ নিয়ে ভাবতে রাজি নয় বেল। বরং দেশের জয় নিয়েই বেশি ফোকাসড তিনি। এদিন বেল বলেন,” ভুলত্রুটি শোধরানোর জন্য অনেক খেটেছি। এ বার মাঠে নেমে তা প্রয়োগ করার পালা। ডেনমার্ক ভাল দল। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা বার করতে হবে। আমাদের সবাই পিছিয়ে রাখে। ডেনমার্কই এগিয়ে। জবাবটা মাঠে দিতে চাই আমরা।”

এদিকে একই অবস্থা ডেনমার্কেও। অবশেষে শেষ ষোলোয় জায়গা পাঁকা করে তারা। বিপক্ষ দলে বেল থাকলেও, তা নিয়ে ভাবতে নারাজ ডেনমার্ক কোচ হিউলমান্ড। এদিন তিনি বলেন,” আমাদের পরিকল্পনাই যাতে বিপক্ষ, শিবিরে না ঢুকে পড়ে, তার জন্যই এই রুদ্ধদ্বার মহড়া। বিপক্ষ দলে ‍কে আছে , কে নেই তা নিয়ে ভাবছি না। প্রতি ম্যাচেই শেষ ২০ মিনিট বিপক্ষ রক্ষণে দাপিয়েছি। এ বারও সেটা করে জয় তুলে আনতে হবে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...