Wednesday, May 13, 2026

তিনধারিয়ায় তিন জায়গায় ধস, ফের টয় ট্রেন চালু হবে কবে?

Date:

Share post:

কার্শিয়াঙের তিনধারিয়ার কাছে তিনটি জায়গায় ধসের ফলে চাপা পড়ে গিয়েছে টয় ট্রেনের লাইন। যে ধরনের ক্ষতি হয়েছে তাতে শিলিগুড়ি-দার্জিলিং রুটের টয় ট্রেন পুজোর আগে ফের চালু করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রেল সূত্রের খবর, পূর্ত দফতর রাস্তা সারানোর কাজ সম্পূর্ণ করলে তার পরে রেল লাইন সারানোর কাজে গতি আনা যাবে। কারণ, ওই টয় ট্রেনের লাইন পূর্ত দফতরের অধীনে থাকা ৫৫ নম্বর জাতীয় সড়ক বরাবর গিয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ওই টয় ট্রেনের লাইন ৮২ জায়গায় রাস্তাকে আড়াআড়ি টপকে গিয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, যে ধরনের ক্ষতি হয়েছে তাতে পূর্ত দফতর রাস্তা সারানো হলে তার পরেই বলা যাবে কবে টয় ট্রেন ফের চালু হবে। সে জন্য পূর্ত দফতরের সঙ্গে সমন্বয় রাখছে রেল।

রেল সূত্রে জানানো হয়েছে, রংটং ও তিনধারিয়ার মাঝে সবচেয়ে বড় ধস নেমেছে। যাতে টয় ট্রেনের এক কিলোমিটারের বেশি লাইন ধসে চাপা পড়ে গিয়েছে। তিনধারিয়া রেলওয়ে ওয়ার্কশপের কাছেও ধসে টয় ট্রেনের লাইন নষ্ট হয়েছে। তিনধারিয়া ও গয়াবাড়ি স্টেশনের মাঝেও অনেকটা জায়গায় ধস নেমেছে। সেখানেও টয় ট্রেনের লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন-করোনার ডেল্টা স্ট্রেনই বিশ্বে সবচেয়ে সংক্রামক, ফের সতর্ক করল WHO

এই ঘটনায় শিলিগুড়ি-দার্জিলিংয়ের পর্য়টন মহলে উদ্বেগ বেড়েছে। কয়েকজন ট্যুর অপারেটর জানান, কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুজোর আগে টয় ট্রেন চালু থাকলে পর্যটকদের উৎসাহ বাড়ত। কিন্তু, টয় ট্রেন ফের কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় পর্যটকদের অনেকেরই উৎসাহে ভাঁটা পড়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...