Monday, March 16, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়ঙ্কর হবে তৃতীয়, জানাল আইসিএমআর

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) মতো তৃতীয় ঢেউ (third wave) অত বড় আকারের না হলেও তার রূপ হবে ভয়ংকর। দাবি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (Indian council of medical research)। প্রথম ও দ্বিতীয় ঢেউ তুলনা করে গাণিতিক মডেলের ভিত্তিতে এই অনুমান করছে আইসিএমআর। যদিও তৃতীয় ঢেউ যে প্রথম এবং দ্বিতীয়কে ছাপিয়ে যাবে না, সে বিষয়ে এখনই নিশ্চিত সম্ভব নয়। কারণ বেশ কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে এটি। কোনও একটি ক্ষেত্রে শিথিলতা বা গাফিলতি থাকলে তা মারত্মক হয়ে যেতে পারে।

জানা গিয়েছে তৃতীয় ঢেউয়ে নতুন কোনও ভ্যারিয়েন্ট (new variant) আসতে পারে। যা অতি সংক্রামক। তার ক্ষতিকর প্রভাব সাংঘাতিক বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তৃতীয় ঢেউকে প্রভাবিত করতে পারে করোনার ডেল্টা প্লাস স্ট্রেন (delta plus screen)। তবে লকডাউন ও টিকাকরণের মাত্রা যদি সঠিক হয়, তাহলে তৃতীয় ঢেউ অনেকাংশেই কমানো সম্ভব হবে। অন্তত তেমনটাই মনে করছে আইসিএমআরের চিকিৎসকরা।

 

বিজ্ঞানীদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, মানুষের সচেতনতা। দুই স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামো। তিন প্রত্যেকের টিকাকরণ। আইসিএমআরের মতে, করোনাবিধি কঠোর এবং ঠিকভাবে পালন। স্যানিটাইজার ও মাস্কের সঠিক ও নিয়ম অনুযায়ী ব্যবহার। তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হতে পারে কমবয়সীরা। সেইসঙ্গে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

 

কোনও প্রমাণ না থাকলেও একাধিক বিশেষজ্ঞের এমন মত। তাই ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য সেইমতো পরিকল্পনামাফিক স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৃতীয় ঢেউকে অনেকটাই প্রশমিত করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের। ব্রিটেনের উদাহরণ বলছে, করোনা টিকা ডেল্টা প্লাসের বিরুদ্ধেও কাজ করছে। টিকার দু’টি ডোজ় নেওয়া থাকলে অনেকাংশেই কম প্রভাব পড়ছে। তাই কেন্দ্র দ্রুত টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তা পূরণ করতে পারলেই তৃতীয় ঢেউ অনেকাংশে সামলানো যাবে বলে মত গবেষকদের।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...