Sunday, March 15, 2026

বড় ভাঙনের মুখে আসানসোল বিজেপি, খোদ জেলা সম্পাদক আজ তৃণমূলে ?

Date:

Share post:

এবার আসানসোলে বড় ভাঙন বিজেপিতে। বিধানসভা ভোটে গুরু দায়িত্ব কাঁধে নিয়েছিলেন যেসব নেতারা, শিল্প শহরে তাদের গলাতেও এখন বেসুরো সুর।কেউ আবার আরও এক ধাপ এগিয়ে বলছেন, ‘মন ভেঙে গিয়েছে।’ সেই তালিকায় অন্যতম বিজেপি-র আসানসোলের জেলা সম্পাদক মদনমোহন চৌবে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত বিজেপির জেলা সম্পাদকের পদ না ছাড়লেও মদনমোহন কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা তৃণমূলে যাচ্ছি’।

আসানসোল রবীন্দ্রভবনে তৃণমূল আয়োজন করেছে ‘যোগদান’ মেলার। যে মেলার মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা মলয় ঘটক। সব ঠিকঠাক থাকলে রবিবাসরীয় ওই ‘মেলা’য় বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরের পতাকা তুলে নিতে চলেছেন গেরুয়াশিবিরের প্রায় ৪০০ নেতা এবং কর্মী।
২০১১-এর পর ২০২১- এ বিজেপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে হেরেছেন মদনমোহন। আর এর জন্য তিনি দায়ী করছেন দলের উচ্চপদস্থ নেতৃত্বকে।

কী বলছেন মদনমোহন? তার বক্তব্য, মনটা ভেঙে গিয়েছে। অনেক জায়গাতেই যাঁদের টিকিট দেওয়া হয়েছিল তাঁদের বদলে বিজেপি-র কোনও কর্মীকে টিকিট দিলে ভাল হত। শুধু এখানে নয়। সব জায়গায়। ভাবতে পারিনি নিজের দল তার আদর্শ থেকে সরে যাবে এবং দুর্নীতি করবে। দল করার আর মানসিকতা আর নেই। এই দুর্নীতিতে কারা জড়িত সে খবর আপনারা কিছু দিন বাদে পেয়ে যাবেন। বড়, ছোট সব নেতাই এর সঙ্গে জড়িত।

যদিও ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নেমেছেন আসানসোলের বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুই। তার দাবি, এই জেলায় বিজেপি-র কেউ এখনও দল ছেড়ে যায়নি। আমার কাছে দল ছেড়ে দেওয়ার খবরও নেই। দীর্ঘ সন্ত্রাসের জেরে কিছু হতাশা তৈরি হয়েছে। আমার বিশ্বাস, কেউ দল ছাড়বে না।
তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন জানিয়েছেন , আসানসোলের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি এবং সিপিএমের বিভিন্ন পদাধিকারী তৃণমূলে যোগ দেওয়ার আবেদন করেছেন। আমরা বিষয়টি দলকে জানিয়েছি। নির্দেশ পেলেই তাঁরা দলে যোগ দেবেন।

 

 


spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...