Thursday, April 2, 2026

কোভিডের আবহে ধুঁকছে চন্দ্রকোণার তাঁত ও কাঁসা শিল্প

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা-১ ব্লকের রামজীবনপুর পৌরসভা ৷ পৌর এলাকার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে কয়েকশো তাঁতি পরিবারের ৷ হাতে টানা তাঁতের কল টেনেই শাড়ি তৈরি করেন শিল্পীরা ৷  কিন্তু অতি মারি পরিস্থিতিতে বদলে গেছে পুরো চিত্রটাই।
শিল্পীরা জানিয়েছেন, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে অথবা সুতো কিনে শাড়ি তৈরি করতেন তাঁরা ৷ আসলে কোভিড পরিস্থিতিতে হাত গুটিয়ে নিয়েছেন মহাজনরা ৷ মিলছে না প্রয়োজন মাফিক টাকা ৷ বেড়েছে সুতোর দামও ৷ ফলে অতিরিক্ত টাকায় সুতো কিনে শাড়ি বুনতে পারছেন না তাঁতিরা ৷ এর জেরে কার্যত বন্ধ হওয়ার মুখে এলাকার শতাব্দী প্রাচীন কুটির শিল্প ৷
তাঁদের অধিকাংশেরই অন্য কোনও কাজ জানা নেই ৷ কিন্তু বর্তমানে এঁদের অনেকেই সংসার চালাতে অচেনা কাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন ৷
দুরবস্থার একই ছবি দেখা যাচ্ছে কাঁসা শিল্পেও ৷ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বেশ কিছু ছোট ছোট কারখানা রয়েছে ৷ সেখানে বাসন-সহ অন্য়ান্য সামগ্রী তৈরি করেন কাঁসাশিল্পীরা ৷ করোনার দাপট ও লকডাউনের জেরে ধুঁকছে সেই শিল্পও ৷ শিল্পীরা জানাচ্ছেন, একদিকে মাটির অভাব, অন্যদিকে ক্রমশ নিম্নমুখী চাহিদা পরিস্থিতি জটিল করে তুলেছে ৷

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত গত শুক্রবার রামজীবনপুরের তাঁত ও কাঁসা শিল্পীদের সঙ্গে দেখা করেন ৷ পৌঁছে যান দরিদ্র শিল্পীদের দরজায় ৷ শোনেন তাঁদের অভাব, অভিযোগ ৷ আশ্বাস দেন সহযোগিতার ৷

পৌর প্রশাসক নির্মল চৌধুরী জানিয়েছেন, এলাকার যুবদের নিয়ে প্রয়োজনে একটি বিশেষ দল গঠন করা হবে ৷ তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার ৷ প্রযুক্তির ব্যবহার করে বাড়ানো হবে উৎপাদন ৷ তাতে আয় বাড়বে তাঁত ও কাঁসা শিল্পীদের ৷ যুব সম্প্রদায়েরও তখন এই দুই শিল্পের প্রতি আগ্রহ বাড়বে ৷

Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...