Wednesday, June 3, 2026

রেল লাইনের ধার থেকে উদ্ধার কুখ্যাত দুষ্কৃতীর গুলিবিদ্ধ দেহ, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

রেল লাইনের ধার থেকে উদ্ধার কুখ্যাত দুষ্কৃতীর গুলিবিদ্ধ দেহ। চাঞ্চল্য নদিয়ার ধানতলায়। মৃত দুষ্কৃতীর নাম অমিত রায়।

সূত্রের খবর, রবিবার সকালে ধানতলা থানার নতুন গ্রাম এলাকায় রেল লাইনের পাশে অমিত রায় নামে ওই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের দেহে দুটি গুলির ক্ষত রয়েছে। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোথাও গুলি করে খুন করে রেল লাইনের পাশে দেহ ফেলে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-পিছিয়ে পড়া মানুষের পাশে হুগলি প্রেসক্লাব

পুলিশ সূত্রে খবর, মৃত অমিত রায়ের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কে বা কারা এই খুন করলো তা জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...